জয়ে ফিরল বায়ার্ন-জুভেন্টাস

জয়ে ফিরল বায়ার্ন-জুভেন্টাস

বিজ্ঞাপন

লিগ ম্যাচে নিজেদের হারিয়ে খুঁজছিল জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের মতো জায়ান্টরা। অবশেষে জয়ের ধারায় ফিরেছে জার্মানি ও ইতালির এই দুই শীর্ষ ক্লাব।

জার্মান বুন্দেসলিগায় পাওলিকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন। এর মাধ্যমে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরল বাভারিয়ানরা। বোহুমের কাছে হারার পর ইউনিয়ন বার্লিনের সঙ্গে ড্র করেছিল তারা। আলিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন লেরয় সানে। এছাড়া একবার জালের দেখা পান ইংলিশ তারকা স্ট্রাইকার হ্যারি কেন।

জুভেন্টাসের জন্য রাতটা ছিল আরও বেশি আকাঙ্খিত। ইতালিয়ান সিরি'এতে আগের দুই ম্যাচে আতালান্তা ও ফিওরেন্তিনার কাছে হারের ক্ষত নিয়ে জেনোয়ার বিপক্ষে মাঠে নেমেছিল তুরিনের ওল্ড লেডিরা। অবশ্য এবার আর হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়নি তাদের। ১-০ গোলের জয় তুলে নিয়েছে জুভেন্টাস। আলিয়াঞ্জ স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন ইলদিজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন