নারী কোপা আমেরিকা

টানা চার জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

টানা চার জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নারী কোপা আমেরিকার সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টাইন মেয়েরা। এর আগে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয় জায়ান্টরা।

ইকুয়েডরের ইন্ডিপেডিয়েন্টে দেল ভ্যালেরে অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে একবার করে জালের দেখা পায় আর্জেন্টিনা। ১৯ মিনিটে কিশি ড্যানিশ নুনেজের গোলে এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা। ৭০ মিনিটে ব্যবধান বাড়ান ফ্লোরেন্সিয়া বোন্সেগুন্ডো। বদলি নেমে প্রথম স্পর্শেই বলকে জালের ঠিকানায় পাঠান তিনি।

বিজ্ঞাপন

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে চিলিকে হারায় ২-১ গোলে। এরপর পেরুর বিপক্ষে তাদের জয় ১-০ ব্যবধানে। চার ম্যাচে শতভাগ জয়ে আর্জেন্টিনার সংগ্রহ ১২ পয়েন্ট। ‘এ’ গ্রুপের শীর্ষে আছে জার্মান পোর্তানোভার দল। দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে শেষ চারের টিকিট কেটেছে উরুগুয়ে। তাদের নামের পাশে শোভা পাচ্ছে ৭ পয়েন্ট। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে চিলি, ইকুয়েডর ও পেরুর। তাদের সবার সংগ্রহ সমান ৪ পয়েন্ট।

ফাইনালের মিশনে আগামী ২৯ জুলাই মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ব্রাজিল কিংবা কলম্বিয়ার মধ্যে যেকোনো একদল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন