স্বপ্ন ছিল এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার। কিন্তু ইয়েমেনের কাছে হেরে স্বপ্ন গুঁড়িয়ে যায় বাংলাদেশের। তবে পেল সান্ত্বনার জয়। বাছাইপর্বটা জয়ে শেষ করল দেশের যুবারা। আজ সিঙ্গাপুরের বিপক্ষে ৪-১ গোলে ধরাশায়ী করেছে কোচ সাইফুল বারী টিটুর দল।
বিজ্ঞাপন
ভিয়েতনামের ভিয়েত ট্রাই স্টেডিয়ামে বাংলাদেশের জার্সি গায়ে একটি করে গোল করেন ফাহামিদুল ইসলাম, আল-আমিন, মহসিন আহমেদ ও শেখ মোরছালিন।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ এর আগে খেলেছে ১৮টি ম্যাচ। তারমধ্যে জিতে ছিল একটি। ২০২০ সালে শ্রীলঙ্কাকে ২-০ গোলের হারিয়েছিল বাংলাদেশ। পাঁচ বছর পর আজ দ্বিতীয় জয় পেল ছেলেরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

