ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শুক্রবার (২৮ মার্চ) দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫০ রানে হারিয়েছে রজত পতিদর অ্যান্ড কোং। এর আগে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের ১৮তম আসর শুরু করেছিল ফ্রাঞ্চাইজিটি।
বিজ্ঞাপন
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৬ রান তোলে ব্যাঙ্গালুরু। ৩১ বলে ৫১ রান করেন পতিদর। ফিল সল্ট ৩২, বিরাট কোহলি ৩১ ও পাড়িকল করেন ২৭ রান। ৩৬ রানে ৩ উইকেট নেন নূর আহমেদ।
জবাবে ১৪৬ অল আউট হয় চেন্নাই। ৪১ রান করেন রাচিন রবীন্দ্র। ধোনির অবদান ৩০ রান। জাদেজা করেন ২৫ রান। ৩ উইকেট নেন হ্যাজলউড। ২১ রান খরচ করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

