প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে দুই দলই বেশ লড়াই করেছে। আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ২ উইকেটে ৮৯ রান করেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ।

অভিষিক্ত তানজিম হাসান সাকিব নতুন বলে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন সফরকারীদের ওপেনার ব্রায়ান বেনেটকে ফিরিয়ে। তার বলে জাকের আলি অনিককে ক্যাচ দিয়ে ফেরেন বেনেট ২১ রান করে। উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব ৪১ রানে।

আরেক ওপেনার বেন কারানকেও ব্যক্তিগত ২১ রানে ফিরিয়েন স্পিনার তাইজুল ইসলাম। তাকে বোল্ড করে তাইজুল দলীয় ৭২ রানে। ম্যাচের শুরুর দিকে তার সহজ ক্যাচ ছেড়েছিলেন স্লিপে সাদমান ইসলাম।

নি ওয়েলচ ৩২ ও শন উইলিয়ামস অপরাজিত আছেন ৬ রানে। এই সেশনে ২৮ ওভারের খেলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন