৩১ রানে ৫ উইকেট হারিয়ে হারল বাংলাদেশ ‘এ’

৩১ রানে ৫ উইকেট হারিয়ে হারল বাংলাদেশ ‘এ’

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে ৭০ রানে হেরেছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ড্র করার সুযোগ ছিল নুরুল হাসান সোহানের দলের সামনে। কিন্তু শেষ ৩১ রানে বাংলাদেশের ৫ উইকেট তুলে নিয়ে শেষ হাসি হেসেছে কিউইরা।

তৃতীয় দিন শেষে ৫ উইকেট ২১৬ রান তোলে নিউজিল্যান্ড ‘এ’ দল। চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশ ‘এ’ দলের স্পিনার হাসান মুরাদের বোলিং তোপে শেষ পর্যন্ত আর ইনিংস বড় হয়নি সফরকারীদের। তাতে কিউইদের ইনিংস থামে ২৫৭ রানে। আর জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৬ রান। লক্ষ্য তাড়ায় ১৭৫ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

বিজ্ঞাপন

চতুর্থ দিনের শুরুতে বল হাতে সাফল্য এনে দেন বাংলাদেশি স্পিনার মুরাদ। ৬১ রানে তার শিকার ছিল ৫ উইকেট। তাতে আগের দিনের সঙ্গে মাত্র ৪১ রান যোগ করতে হারিয়ে বসে শেষ ৫ উইকেট।

জবাবে মাহিদুল ইসলাম অঙ্কন আর জাকির হাসান ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটার করতে পারেননি রান। জাকির ৫০ আর অঙ্কন আউট হন ৫৭ রানে। নিউজিল্যান্ডের হয়ে আদি অশোক ৫৪ রানে নেন ৫ উইকেট। এই হারে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচ শুরু হবে আগামী বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন