এশিয়া কাপে বাংলাদেশের দুই আম্পায়ার

এশিয়া কাপে বাংলাদেশের দুই আম্পায়ার

আসন্ন এশিয়া কাপ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরে মোট দশজন আম্পায়ার দায়িত্ব পালন করবেন, যাদের বেছে নেওয়া হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকেই। এই তালিকায় আছেন বাংলাদেশের দুই আম্পায়ার।

বিজ্ঞাপন

এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরে দায়িত্ব পালন করতে দেখা যাবে দুই বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুলকে। অভিজ্ঞ এই দুই আম্পায়ারকে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করতে দেখা যাবে।

এছাড়াও আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা দায়িত্ব পালন করবেন।

মুকুল দায়িত্ব পালন করবেন আসরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচে। এছাড়াও ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান বনাম ওমান, ভারত বনাম পাকিস্তান এবং শ্রীলঙ্কা বনাম হংকং ম্যাচে দেখা যাবে তাকে। গাজী সোহেল দায়িত্ব পালন করবেন ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান বনাম ওমান, শ্রীলঙ্কা বনাম হংকং, পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচে।

৮ দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এই আসরের গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে বাংলাদেশের দুই আম্পায়ারও দায়িত্ব পালন করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন