ব্রুনো-নেভেসের হ্যাটট্রিকে বিশ্বকাপে পর্তুগাল

ব্রুনো-নেভেসের হ্যাটট্রিকে বিশ্বকাপে পর্তুগাল

সমীকরণ ছিল- আর্মেনিয়ার বিপক্ষে জয় অথবা ড্র হলেই বিশ্বকাপের মঞ্চে পৌছে যাবে পর্তুগাল। এরপর ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া মাঠে নেমে পর্তুগাল যা দেখালো সেটাকে বলে গোলবন্যা! যার মূল কারিগর ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস। এই দুজনের জোড়া হ্যাটট্রিকের সঙ্গে রেনাতো ভেইগা, গনজালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে ৯-১ গোলের বড় জয় পেয়েছে রবার্তো মার্টিনেজের দল।

ম্যাচের শুরু থেকেই বল দখলের দৌড়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। ৭৬ শতাংশ বল দখলে রাখে পর্তুগাল। তারা গোলের জন্য ৩৪টি শট নিয়ে ১৫টি লক্ষভেদ করে বড় জয় তুলে নেয়।

ম্যাচের পঞ্চম মিনিটে হেডে দলকে এগিয়ে নেন রেনেতাও ভিয়েগা। ১৭তম মিনিটে সমতায় ফেরে আর্মেনিয়া। গোলদাতা গ্রান্ড লিওন রেনস। বাকি গল্প পর্তুগালের। ২৭তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন গনজালো রামোস।২৯তম মিনিটে লিড আরও বাড়িয়ে নেন জোয়াও নেভেস। ৪০তম মিনিটে আবার নেভেসের গোল। ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে ৫-১ গোলে এগিয়ে নেন ব্রুনো।

বিরতির পর ৫৭তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন ব্রুনো। এরপর হ্যাটট্রিক আদায় করেন ৭১তম মিনিটে। ৮০তম মিনিটে নেভেসও পান হ্যাটট্রিকের দেখা। ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে জাল কাঁপান ফ্রান্সিস্কো কোনসেইসাও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন