জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজ মাঠে গড়ানোর আগেই চোট পেয়ে বসেছে কিউইদের। কুঁচকির ইনজুরির কারণে টেস্ট সিরিজে দর্শক হয়ে গেছেন গ্লেন ফিলিপস। তাই তো বুলাওয়েতে তার বদলে ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলবেন মাইকেল ব্রাসওয়েল।
তবে শুধু প্রথম টেস্টে। ব্রাসওয়েলের অবশ্য এ সিরিজে খেলার কথা ছিল না। তারপর খেলার কথা দ্য হান্ড্রেডে। তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন জিম্বাবুয়েতেই অবস্থান করছেন ব্রাসওয়েল। সে সুবাদে উদ্বোধনী টেস্টে খেলতে পারবেন ব্রাসওয়েল।
গত ১৩ জুলাই ওয়াশিংটন ফ্রিডমের হয়ে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফাইনালে খেলার সময় চোট পান ফিলিপস। ৩০ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৭ আগস্ট। সিরিজের দুটি টেস্টই হবে বুলাওয়ে স্পোর্টস ক্লাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

