জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রেকর্ড পুঁজি

জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রেকর্ড পুঁজি

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৩৬২ রানের পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড। সেরা আট দলের টুর্নামেন্টের ইতিহাসে এটা সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। চলতি আসরে ইংল্যান্ডের বিপক্ষে লক্ষ্য তাড়ায় ৩৫৬ রান করেছিল অজিরা।

রান পাহাড় গড়তে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। ১০১ বলে ১৩ চারের পাশাপাশি একটি ছয় মারেন তিনি। ৯৪ বলে ১০২ রান করেন উইলিয়ামসন। তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ২ ছয়ের সাহয্যে।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের ইনিংসে সমান ৪৯ রান এনে দেন গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল। এছাড়া উইল ইয়াং ২১ ও মাইকেল ব্রেসওয়েল করেন ১৬ রান। দক্ষিণ আফ্রিকার হেয়ে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি। ৭২ রান দেন এই পেসার। ৭০ রান খরচায় ২ উইকেট নেন কাগিসো রাবাদা।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ডের ইনিংস: ৩৬২/৬ (৫০ ওভার); রবীন্দ্র ১০৮. উইলিয়ামসন ১০২, ফিলিপস ৪৯, মিচেল ৪৯; এনগিদি ৩/৭২

টস: নিউজিল্যান্ড (ব্যাট)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন