ক্রিকেটকে অনুসরণ করে আর্জেন্টিনার দল ঘোষণা

ক্রিকেটকে অনুসরণ করে আর্জেন্টিনার দল ঘোষণা

ইতিপূর্বে ক্রিকেটে অভিনব পন্থায় দল ঘোষণা করতে দেখা গেছে। এই আলোচনায় নিউজিল্যান্ডের নাম না নিলেই নয়। একাধিক বিশ্বকাপের আগে ক্রিকেটারদের স্ত্রী ও সন্তানদের দিয়ে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এই পথে হেঁটেছে আরও কয়েকটি দল। এবার ক্রিকেট দলগুলোকে অনুসরণ করল আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচ দুটির জন্য অভিনব পন্থায় ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে লা আলবিসেলেস্তেরা। গত মার্চে ভয়াবহ বন্যার কবলে পড়ে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কা । তাতে ১৬ জন প্রাণ হারায়। এছাড়া ঘরহারা হয় হাজারের ওপর মানুষ। তাদের স্মরণে সে অঞ্চলের নানা বয়স ও শ্রেণী পেশার মানুষদের দিয়ে আসন্ন ম্যাচদুটির জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দল ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বিজ্ঞাপন

দলে ফেরানো হয়েছে লিওনেল মেসিকে। এই তারকা ফরওয়ার্ডকে ছাড়াই গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই দুটি ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় জায়ান্টরা। ল্যাটিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে তারা।

আগামী ৬ জুন জিলি বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ১১ জুন তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কলম্বিয়া।

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, মারিয়ানো ট্রয়লো, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, লিয়েনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, কেভিন লোমোনাকো, ভ্যালেন্টিন বার্কো।

মিডফিল্ডার: জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো প্যারেদেস, এনজো বারেনেচিয়া, নিকো পাজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা।

ফরওয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল কোররেয়া, জিউলিয়ানো সিমিওনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন