এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে দুই ইনিংসে ১০ উইকেট শিকার করেন আকাশ দীপ। ম্যাচ জেতানো বোলিং কীর্তি ক্যানসার আক্রান্ত দিদিকে উৎসর্গ করেছেন এই ডানহাতি পেসার। প্রথম ইনিংসে ৪ উইকেট পান। তবে পরের ইনিংসে ৬ উইকেট শিকার করে ম্যাচের শেষটা রাঙিয়ে দেন আকাশ।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ইনিংসে প্রথম পাঁচ উইকেট শিকারের রেকর্ড এটি। ২৮ বছর বয়সি এই পেসার জানান, ‘সবচেয়ে বড় জিনিসটা আমি কাউকে বলিনি। আমার বড় দিদি দুই মাস ধরে ক্যানসারে আক্রান্ত। এখন তার অবস্থা ঠিক আছে। দুই মাস ধরে ওর মধ্যে যা চলছে, সেই পরিস্থিতিতে ও এখন সবচেয়ে খুশি আমার ইনিংস দেখার পর। আমি এই ম্যাচটা ওর জন্য খেলছিলাম। আমি এই ম্যাচ খেলে ওকে খুশি করতে চেয়েছিলাম।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

