দীর্ঘ প্রতিক্ষার অবসান

অবশেষে গোলের দেখা পেলেন নেইমার

অবশেষে গোলের দেখা পেলেন নেইমার

আল হিলালে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে সিংহভাগ সময় মাঠের বাইরে কাটান নেইমার। খেলেছেন হাতেগোনা কয়েকটি ম্যাচ। তাই গোলের দেখাও পাওয়া হয়নি। অবশেষে গোলের জন্য দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়েছে তার।

আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে গত মাসে সান্তোসে ফেরেন নেইমার। শৈশবের ক্লাবে ফিরে এলেও তার ফর্ম ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন সমালোচনা ছিল। অবশেষে গোল করে কিছুটা হলেও সমালোচনার জবাব দিলেন তারকা ফরওয়ার্ড।

বিজ্ঞাপন

সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপে রবিবার দিবাগত রাতে আগুয়া সান্তাকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস। ১৪তম মিনিটে স্পট কিক থেকে নেইমার গোল করলে প্রথমবারের মতো এগিয়ে যায় ক্লাবটি। এর মাধ্যমে দীর্ঘ ৫০২ দিন পর জালের দেখা পেলেন নেইমার। এর আগে সবশেষ ২০২৩ সালের ৩ অক্টোবর গোল করেন তিনি।

সেদিন আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মানজাদারানের বিপক্ষে গোল করেন নেইমার। সে ম্যাচে ৩-০ ব্যবধানে জেতে আল হিলাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন