ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই জমে উঠেছে। আজ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সামনে ‘তুরিনের বুড়ি’ খ্যাত জুভেন্টাস। আজ দিবাগত রাত ১টায় মাঠে নামবে ইউরোপের দুই লিগের দুই জায়ান্ট। দুদলই নিজেদের গ্রুপ থেকে প্রবল প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। রিয়াল নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হলেও জুভেন্টাস এসেছে রানার্সআপ হয়ে।
রিয়ালের সঙ্গে জুভেন্টাসের লড়াইটা একতরফা ভাবার কোনো সুযোগ নেই। শক্তিমত্তার বিচারে দুদলই সেরা। স্প্যানিশ জায়ান্টদের নিজেদের শেষ ম্যাচে ‘এইচ’ গ্রুপ থেকে রেড বুল সালসবুর্গকে ৩-০ গোলে হারিয়ে জায়গা করে নেয় শেষ ষোলোতে। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ম্যানসিটির কাছে ৫-২ গোলে হারলেও পয়েন্টে এগিয়ে থেকে সেরা দুইয়ে জায়গা করে নিয়ে শেষ ষোলোতে ওঠে জুভেন্টাস।
শক্তিমত্তার লড়াইয়ে খানিকটা হলেও এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। তাদের সব তারকাই ফর্মে রয়েছেন। ভিনিসিউস জুনিয়র থেকে শুরু করে জুড বেলিংহ্যাম, ফেদে ভালভার্দে, রদ্রিগোরা রয়েছেন নিজেদের সেরা ফর্মে। চুয়েমেনি, আর্দা গুলের ও ফ্রান গার্সিয়াদের নিয়ে রক্ষণ, আক্রমণ, মাঝমাঠÑতিন বিভাগেই শক্তিশালী তারা। এ জায়গায় জুভেন্টাসের জন্য দুঃখ হয়ে এসেছে নিকোলা সাভোনার ইনজুরি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়ে ছিটকে গেছেন এই ডিফেন্ডার।
রিয়াল ও জুভেন্টাসের লড়াইয়ের রাতে অন্য ম্যাচে সকাল ৭টায় মাঠে নামবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও মেক্সিকোর ক্লাব মন্তেরেই। বরুশিয়ার সামনে মন্তেরেই বেশ চমক হিসেবেই এসেছে। বাকিটা মাঠে দেখার পালা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

