অবিক্রিত মেসিদের টিকিট

ক্লাব বিশ্বকাপে রিয়ালের টিকিট শেষ

ক্লাব বিশ্বকাপে রিয়ালের টিকিট শেষ

বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হলে টিকিট নিয়ে হইচই পড়ে যায়। মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় সব টিকিট। বৈশ্বিক ফুটবল আসরের টিকিটের জন্য রীতিমতো হাহাকার পড়ে যায় চারদিকে। কিন্তু আগামীকাল রোববার ভোরে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে ঠিক তেমনটা দেখা যাচ্ছে না। মেজর টুর্নামেন্ট সত্ত্বেও ফুটবলপ্রেমীদের মাঝে সাড়া ফেলতে পারছে না লিওনেল মেসির ইন্টার মিয়ামি, উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। যুক্তরাষ্ট্রের মাটিতে ৩২ দলের এই আসর বসবে কয়েক ঘণ্টা পর। কিন্তু প্রায় সব দলের প্রথম ম্যাচের টিকিট এখনো বিক্রি হয়নি। এক্ষেত্রে ব্যতিক্রম কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির প্রথম ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। ১৮ জুন ‘এইচ’ গ্রুপে জাবি আলোনসোর দল প্রথম ম্যাচ খেলবে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে। ম্যাচটির ৬৫ হাজার ৩২৬ টিকিটের সবকটিই সোল্ড আউট হয়ে গেছে। টুর্নামেন্টে ২০ ডলার দিয়ে একটি টিকিট কিনলে আরো ৪টি টিকিট ফ্রি পাবে মিয়ামি ডেড কলেজের শিক্ষার্থীরা। গ্যালারি পূর্ণ রাখতেই ফিফার এ সিদ্ধান্ত। কিন্তু তারপরও মেসির ক্লাবের প্রথম ম্যাচের অনেক টিকিট অবিক্রীত রয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন