দ্রাবিড়ের সেরার তালিকায় যারা

দ্রাবিড়ের সেরার তালিকায় যারা

রাহুল দ্রাবিড় ভারতের অনেক অধিনায়কের অধীনেই খেলেছেন। তবে অধিনায়ক হিসেবে তার পছন্দ কখনো নেতৃত্বভার না পাওয়া ভারতের প্রয়াত সাবেক উইকেটকিপার ব্যাটার ভি বি চন্দ্রশেখর। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব শো ‘কুট্টি স্টোরিজ উইথ অ্যাশ’–এ নিজের পছন্দের কথা জানান দ্রাবিড়।

ভারতের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯০ সালের মধ্যে ভারতের সাতটি ওয়ানডে খেলছেন চন্দ্রশেখর। রান করেছেন ৮৮। তামিলনাড়ুর হয়ে দীর্ঘদিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ও নেতৃত্ব দিয়েছেন। ৮১টি ম্যাচে করেছেন ৪ হাজার ৯৯৯ রান, গড় ৪৩.০৯, সেঞ্চুরি ১০টি।

বিজ্ঞাপন

নিজের সেরা অধিনায়ক নিয়ে দ্রাবিড় বলেছেন, ‘আমি সত্যিই ভি বি চন্দ্রশেখরের অধীনে খেলা খুব উপভোগ করেছি। আমার ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে তখন। তামিলনাড়ুর হয়ে তাঁর নেতৃত্বে লিগ ক্রিকেট খেলার সময় অনেক কিছু শিখেছি। তিনি ছিলেন আমার ক্যারিয়ারের প্রথম দিককার অধিনায়কদের মধ্যে একজন, যাঁর অধীনে খেলতে সত্যিই ভালো লেগেছিল।’

আর খেলোয়াড়ি জীবনে সবচেয়ে কঠিন দুই বোলার হিসেবে অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা আর শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরনের নাম জানিয়েছেন দ্রাবিড়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন