অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

আগেই এএইচএফ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিজেদের যাচাই করে নেওয়ার লক্ষ্য ছিল তাদের। এই নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের কাছে ৬-৩ গোলে হারল বাংলাদেশের ছেলেরা।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে ইসমাইল জোড়া গোল করেছেন। অপর গোলটি করেন দীন ইসলাম। ম্যাচের হাফটাইমে স্কোরলাইন ছিল ৩-৩। দ্বিতীয় কোয়ার্টারে ৩-১ গোলে পিছিয়ে থেকে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারেও ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই কোয়ার্টারে ৪-৩ গোলের লিড নেয় পাকিস্তান।

তবে শেষ কোয়ার্টারে আরো দুটি গোল করে জয় তুলে নেয় তারা। গ্রুপ পর্বে নিজেদের ম্যাচ শেষ খেললেও সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা- সেটি এখনো জানা যায়নি। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হকি দলও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন