পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ভ্রমণক্লান্তি এড়াতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছিল বিসিবি। সেই প্রস্তাবে সাড়া দিয়ে বাড়তি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।
আগামী ২১ মে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ৯ টা শুরু হবে দুই দলের তৃতীয় টি-টোয়েন্টি।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজ শেষে পাকিস্তানের উদ্দেশে উড়াল দিবে বাংলাদেশ দল। দেশটির মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। যদিও ক্রিকেটারদের দাবি পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের সিরিজ হলে দেশটিতে যেতে আপত্তি নেই তাদের। শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে কয় ম্যাচের সিরিজ হয়- সেটাই এখন দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

