মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পাশে বিসিবি

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পাশে বিসিবি

বাংলাদেশে ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টির টিকিট থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে হতাহতদের জন্য অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানায় বিসিবি।

এই ঘটনার প্রতি সংহতি জানিয়ে বিসিবি সম্পূর্ণ অর্থ দুটি উদ্দেশ্যে ব্যয় করবে; মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের জন্য এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য, যারা ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের পরিবার এবং আহতদের সহায়তাইয় কাজ করছে।

বিজ্ঞাপন

বিসিবি মূলত মানবিক দিক বিবেচনা করেই এই উদ্যোগ নিয়েছে। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট শুধু একটি খেলাই, এটি আমাদের আত্মার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শোকাবহ এবং মর্মান্তিক এই ঘটনায় আমাদের অবশ্যই একটি জাতি হিসেবে একসাথে দাঁড়াতে হবে।’

‘সাম্প্রতিক এই ট্র্যাজেডিতে যারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তা প্রক্রিয়ায় ক্ষুদ্র অবদান রাখতে পেরে বিসিবি আনন্দিত। ক্ষতিগ্রস্তদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের সমাবেদনা।’- আরও যোগ করেন বিসিবি সভাপতি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন