প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

টানা দুই জয়ে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তাতে এএফসি এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচের ফল পক্ষে আসায় অপেক্ষাটা দীর্ঘ হয়নি পিটার বাটলারের দলের।

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বুধবার (২ জুলাই) মিয়ানমারকে হারায় ২-১ ব্যবধানে। ‘সি’ গ্রুপে দিনের অপর ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান পয়েন্ট ভাগ করায় (২-২ গোলে ড্র) নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতার হয়ে থাকল তাদের জন্য। আসন্ন ম্যাচটিতে হারলেও এশিয়ান কাপে খেলতে কোনো বাধা থাকবে না বাংলাদেশের জন্য। আগামী বছর অস্ট্রেলিয়া মাটিতে হবে এশিয়ান কাপের পরবর্তী আসর।

দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। দলটির সংগ্রহ ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে মিয়ানমার। একটি করে পয়েন্ট পেয়েছে বাহরাইন ও তুর্কমেনিস্তান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন