বিয়ে করলেন এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া

বিয়ে করলেন এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এসএ গেমসে টানা দুইবারের সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। পাত্রের নাম সাখাওয়াত হোসেন প্রান্ত। মাবিয়ার মতো তিনিও বাংলাদেশ আনসারের ভারোত্তোলক।

খেলার মাঠে পরিচয় হয় মাবিয়া ও প্রান্ত’র। এরপর থেকে ভালো বোঝাপড়া তৈরি হয় দুজনের মাঝে। অবশেষে পরিবারের সম্মতিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে গাঁটছড়া বাঁধেন তারা।

বিজ্ঞাপন

২০১৬ গৌহাটি এসএ গেমসে সোনা জেতেন মাবিয়া। পরের আসর অর্থ্যাৎ ২০১৯ সালে পোখারাতে অনুষ্ঠিত এসএ গেমসেও সোনা জেতেন তিনি। মাবিয়ার মতো আন্তর্জাতিক অঙ্গণে তেমন কোনো সাফল্য নেই প্রান্ত’র। কেবলমাত্র ঘরোয়া ভারোত্তোলনে সোনা জিতেছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন