উজবেকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-২ সমতায় ড্র করে আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ইরান। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও তাদের খেলা এখনো নিশ্চিত নয়। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ইরান-ভেনিজুয়েলাসহ ১২ দেশের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে।
ফলে তাদের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এই সমস্যার সমাধান রয়েছে ফিফার কাছে। বিশ্বকাপের গ্রুপিংয়ের সময় ইরানকে এমনভাবে রাখতে হবে যাতে তাদের খেলা মেক্সিকো কিংবা কানাডায় পড়ে। সেক্ষেত্রে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা পড়লে তাদের মেক্সিকো কিংবা কানাডায় গিয়ে খেলতে হবে।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ৩২ কিংবা ১৬ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাইরে থেকে বিশ্বকাপে অংশ নিতে পারবে ইরান। কারণ, শেষ ৩২ ও শেষ ১৬-এর ম্যাচ মেক্সিকো ও কানাডাতেও হবে। শেষ ১৬-এর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলে ইরানকে আসতে হবে যুক্তরাষ্ট্রে।
সেক্ষেত্রে ভিসা জটিলতার মুখোমুখি হবে ইরান। এশিয়ার দেশটির মতো একই সমস্যায় পড়তে পারে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলাও। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে তারাও বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

