২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সিরিজটি শুরু হবে ১৭ নভেম্বর, যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে।
রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে ম্যাচগুলো। ফাইনাল হবে ২৯ নভেম্বর। এই সিরিজ দিয়েই এবার প্রথম পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান। রাওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এক দিন পর একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে আফগানরা।
বিজ্ঞাপন
ত্রিদেশীয় সিরিজটির আগে অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লড়বে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

