রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শীতল হয়ে পড়েছে বাংলাদেশের। এ কারণে চলতি মাসে ঢাকা সফরে আসতে রাজি হয়নি প্রতিবেশী দেশটি। বাংলাদেশের সঙ্গে সিরিজ স্থগিত করে ভারত চলতি আগস্টে যেতে চেয়েছিল শ্রীলঙ্কা সফরে।
বিজ্ঞাপন
সাদা বলের সিরিজে টিম ইন্ডিয়ার খেলার কথা ছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। শোনা যাচ্ছে, এই সিরিজও বাতিল করতে যাচ্ছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মূলত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পর ক্রিকেটারদের বিশ্রাম পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এ সফর দিয়ে ফের মাঠে ফেরার কথা ছিল ভারতের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির। মাঠের লড়াইয়ে দুই তারকাকে দেখার অপেক্ষা তাই বেড়ে গেল ভক্তদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

