আফগানদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের দরকার ১৪৪

আফগানদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের দরকার ১৪৪

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বিনিময়ে ১৪৩ রানের পুঁজি গড়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আফগানদের হোয়াইটওয়াশ করতে এখন বাংলাদেশের দরকার ১৪৪ রান।



ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি আফগানিস্তানের। ৯৮ রান তুলতেই হারিয়ে ফেলেছিল তারা ৮ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লড়াকু সংগ্রহ করেছে রশিদ খানের দল। দারবিশ রাসুলি মুজিব উর রহমানের দাপুটে ব্যাটিংয়ে বিপদ কাটিয়ে ইনিংস বড় করে আফগানরা। দারবিশ রাসুলি ৩২ রানের ইনিংসের খেলে সাজঘরে ফেরেন। মুজিব উর রহমান অপরাজিত থেকে যান ২৩* রানে। আর সেদিকুল্লাহ আতালের ব্যাট ছুঁয়ে আসে ২৮ রান।

বিজ্ঞাপন

দুরন্ত বোলিংয়ে বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুটি করে উইকেট পান নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

টানা দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে বাংলাদেশ। শারজাহতে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। আজ টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো আফগানদের হোয়াইটওয়াশ করার দারুণ সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। এ ম্যাচ জিতলে টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে প্রথম টানা চার ম্যাচ জিতবে বাংলাদেশ।

তার আগে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে নেন জাকের আলী অনিক। টস জিতে শুরুতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক। প্রতিপক্ষ আফগানদের শুরুতে আমন্ত্রণ জানান ব্যাটিংয়ের।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ১৪৩/৯, ২০ ওভার (রাসুলি ৩২, আতাল ২৮, মুজিব ২৩*; সাইফউদ্দিন ৩/১৫, নাসুম ২/২৪, তানজিম ২/২৪, শরিফুল ১/৩৩ ও রিশাদ ১/৩৯)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন