শচীনের আপত্তির জায়গা ‘ডিআরএস’

শচীনের আপত্তির জায়গা ‘ডিআরএস’

ক্রিকেট খেলা আধুনিকায়নের একটি অংশ ‘ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম’। তবে এই নিয়মের ঘোর বিরোধী ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সামাজিক গণমাধ্যম সাইট রেডিটের ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে এক ভক্তের প্রশ্নের জবাবে শচীন এ কথা বলেন।

বিজ্ঞাপন

শচীন বলেন, ‘আমি ডিআরএস নিয়মটা পরিবর্তন করতে চাই। আমি মনে করি, তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠানোর রাস্তাটা একেবারে বন্ধ হওয়া উচিত। প্রযুক্তিগত সমস্যা থাকলে তাদের ভুলও চলতেই থাকবে।’

এর আগে ২০২০ সালেও শচীন টেন্ডুলকার ‘আম্পায়ার্স কল’ বন্ধ করার দাবি তুলেছিলেন। ওই সময় ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে আলোচনার করতে গিয়ে তিনি বলেন, 'এলবিডব্লিউ আউটের ক্ষেত্রে যখন ডিআরএস নেওয়া হয়, সেক্ষেত্রে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলের জন্য বলের ৫০ শতাংশ স্টাম্পে লাগা উচিত।'

'ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারে না বলেই ক্রিকেটাররা তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করেন। এই পরিস্থিতিতে তৃতীয় আম্পায়ারের কাছে যখন সিদ্ধান্ত যায়, তখন প্রযুক্তিকে নিজের কাজ করতে দেওয়া উচিত।’- আরও যোগ করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন