আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিবিতে দুদকের অভিযান

স্পোর্টস রিপোর্টার

বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান। দুপুর ১২ টায় শুরু হয়েছে এই অভিযান। বিপিএলের টিকিট বিক্রিতে অনিয়মসহ দুর্নীতির নানা অভিযোগে বিসিবিতে দুদকের এই অভিযান চলছে।

বিজ্ঞাপন

আজ দুপুর ১২ টায় বিসিবিতে আসে দুদকের প্রতিনিধি দল। দুপুর ১২ টায় শুরু হওয়া এই অভিযান এখনও চলমান রয়েছে।

অভিযান শেষে দুদক কর্মকর্তারা কথা বলবেন কি না সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন