বর্ষীয়ান ক্রিকেটার হয়েও মাঠের লড়াইয়ে এখন দুর্দান্ত খেলেন নাথান লায়ন। কিন্তু ছন্দপতন হলেই অবসর ভাবনা নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে হতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চান না। ক্যারিয়ারটা প্রায় ১৪ বছরের। বয়সটা বেড়ে গেছে। পা দিয়ে ফেলেছেন ৩৭-এ।
তবু এখনই থামতে চান না। অবসরে যাওয়ার আগে তিনটি লক্ষ্য পূরণ করতে চান ডান-হাতি এ অফস্পিনার। ভারত ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিততে চান। ছিনিয়ে নিতে চান আরো একটি টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট।
নিজের লক্ষ্য নিয়ে লায়ন বলেন, ‘আমার অবসর নিয়ে কোনো আলোচনা নেই, এমনকি এমন ভাবনাও আমার মাথায় আসেনি। সবসময়ই বলছি, ভারতের মাঠে সিরিজ জিততে চাই। ইংল্যান্ডে সিরিজ জিততে চাই। বছর দুয়েকের মধ্যে সেই সুযোগটা অবশ্যই পাব। এরপর দেশের মাঠে অ্যাশেজ আমাদের অপেক্ষায়। এছাড়া আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও আমার লক্ষ্যের তালিকায় থাকবে, জিততে চাই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

