বকেয়া পারিশ্রমিক

সবশেষ যে আশ্বাস দিলেন রাজশাহী মালিক

স্পোর্টস রিপোর্টার

সবশেষ যে আশ্বাস দিলেন রাজশাহী মালিক

ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বিপিএলের ১১তম আসরে বিতর্কের তুঙ্গে দুর্বার রাজশাহী। একাধিকবার পারিশ্রমিক পরিশোধের আশ্বাস দিয়েও কথা রাখেনি ফ্রাঞ্চাইজটি। বেশ কয়েকবার তাদের দেওয়া চেক বাউন্স করেছে। সবশেষ তিন কিস্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিক শোধ করার আশ্বাস দিলেন রাজশাহীর মালিক শফিকুর রহমান। এমনটাই জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ২৫ শতাংশ হারে তিন কিস্তিতে সমস্ত পাওনা পরিশোধ করতে চান কথা জানান শফিকুর রহমান। তার আগে ৩ ও ৭ ফেব্রুয়ারি প্রথম ২ কিস্তিতে ৫০ শতাংশ পাওনা শোধ করবেন রাজশাহীর কর্ণধার।

বিজ্ঞাপন

এছাড়াও, প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। অন্যথায়, তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বলে জানিয়েছেন তিনি।

পারিশ্রমিক ইস্যুতে অপেশাদার কর্মকান্ড গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার হলে বিষয়টি নিষ্পত্তিকল্পে রাজশাহী ফ্রাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা মহোদয়কে ২ ফেব্রুয়ারীর মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি। উল্টো গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানান অভিযোগ। বিভিন্ন মাধ্যম থেকে ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসলে দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।

এমতাবস্থায়, দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারী প্রথম প্রহরে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে নিজের দোষ স্বীকার করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...