জয়সওয়ালের ব্যাটিং ঝলক

জয়সওয়ালের ব্যাটিং ঝলক

ব্যাট হাতে দারুণ সময় যাচ্ছে যশস্বী জয়সওয়ালের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাঁকিয়েছিলেন দারুণ এক সেঞ্চুরি। এবার দ্বিতীয় টেস্টেও হাসি ফুটেছে তার ব্যাটে। এজবাস্টনে ব্যাট করতে নেমেই ঝলক দেখিয়েছেন তারকা এ ওপেনার। তবে সেঞ্চুরির আভাস দিয়েও বঞ্চিত হয়েছেন জাদুকরী তিন অঙ্ক থেকে।

বিজ্ঞাপন

৮৭ রানের দুর্বার এক ইনিংস খেলেছেন জয়সওয়াল। ১০৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৩ বাউন্ডারির মারে। তার ব্যাটিং দৃঢ়তায় শুরুর বিপদ কাটিয়ে ইংলিশদের পেস তোপ বেশ ভালোভাবেই সামলে নিচ্ছে ভারতীয়রা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ গড়েছে ভারত।

তবে তার আগে শুরুটা মোটেই ভালো ছিল না সফরকারীদের। দলীয় ১৫ রানে হারিয়ে ফেলেছিল তারা ওপেনার লোকেশ রাহুলের উইকেট। ব্যক্তিগত ২ রানে সাজঘরের পথ ধরেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। করুন নায়ার দলীয় স্কোরে ৩১ রান যোগ করে ব্রাইডন কার্সের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। ৩৫ রান নিয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন অধিনায়ক শুবমান গিল। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন রিশব পন্ত।


ইংল্যান্ডের জার্সি গায়ে একটি করে উইকেট শিকার করেন ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও বেন স্টোকস। তার আগে বার্মিংহ্যামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। লিডসে প্রথম টেস্টে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড। দাপুটে এ জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ১৭০/৩, ৫০ ওভার (জয়সওয়াল ৮৭, শুবমান ৩৮ ব্যাটিং, নায়ার ৩১, রাহুল ২, পন্ত ৬ ব্যাটিং; ওকস ১/৩৫, কার্স ১/২৬ ও স্টোকস ১/৩১)। (অসমাপ্ত)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন