জুনিয়র হকি বিশ্বকাপ

বাংলাদেশের গ্রুপে রানার্সআপ ফ্রান্স

বাংলাদেশের গ্রুপে রানার্সআপ ফ্রান্স

ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। গতকাল সুইজারল্যান্ডের লুজানে এই বিশ্বকাপের ড্র হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘এফ’ গ্রুপে। এই গ্রুপে রয়েছে বিশ্বকাপের বর্তমান রানার্সআপ ফ্রান্স। এছাড়া গ্রুপ পর্যায়ে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২৪টি দল। ৮টি দলে বিভক্ত হয়ে চারটি করে দল খেলছে। চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতে হবে এই বিশ্বকাপ আসর। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব) রিয়াজুল হাসান জানান, আগামী ২৭ জুলাই থেকে বাংলাদেশ জুনিয়র হকি দলের অনুশীলন শুরু হবে। বিদেশি কোচের অধীনে তিন মাস ক্যাম্প হবে। ওমান দলে কাজ করা নেদারল্যান্ডসের কোচ অ্যাকম্যানকে নিয়োগ দিতে পারে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ দল চীনে যুব এশিয়া কাপ খেলতে যাচ্ছে। গতকাল দল দুটির ফটোসেশন হয়েছে। পুরুষ দলে মওদুদুর রহমান শুভ এবং নারী দলের কোচ হিসেবে আছেন জাহিদ হোসেন রাজু। কোচ শুভর জানান, ‘আমাদের গ্রুপে স্বাগতিক চীন ও পাকিস্তান রয়েছে। তাই গ্রুপের দ্বিতীয় স্থান অর্জন করে সেমিফাইনাল প্রথম লক্ষ্য।’ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এদিকে, এই প্রথমবার অনূর্ধ্ব-১৮ পর্যায়ে খেলতে যাচ্ছে নারী হকি দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন