ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সবশেষ আসরের শিরোপা জিতেছে লিভারপুল। নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে রেডরা। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে স্টোক সিটিকে ৫-০ গোলে হারিয়েছে তারা। দলের বড় জয়ের দিনে হ্যাটট্রিক করেছেন ডারউইন নুনেজ।
ম্যাচের প্রথমার্ধের ১৪ মিনিটের ব্যবধানে তিনবার জালে বল জড়ান নুনেজ। কিছুদিন ধরেই ইংলিশ গণমাধ্যমে শোনা যাচ্ছে- চলমান মৌসুমে লিভারপুল ছাড়বেন এই উরুগুইয়ান তারকা ফুটবলার। মার্সিসাইডের ক্লাবটি ছাড়ার গুঞ্জনের মাঝেই এবার হ্যাটট্রিক করে দলের বড় জয়ের নায়ক বনে গেছেন তিনি। এছাড়া লিভারপুলের হয়ে একটি করে গোল করেন রিও এনগুমোহা ও ফেডেরিকো চিয়েসা।
ম্যাচটিতে লিভারপুলের হয়ে মাঠে নামেন ফ্লোরিয়ান রিটস। সম্প্রতি তাকে বায়ার লেভারকুজেন থেকে নিজেদের করে নেয় প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এছাড়া মাঠে নামেন মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইক, ডমিনিক সোবোসলাই, অ্যানিড্ রবার্টসনদের মতো তারকারা। বিরতির পর ১০টি পরিবর্তন আনে লিভারপুল। তাতেও হারের ব্যবধান কমাতে পারেনি স্টোক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

