পিএসএল

নাহিদের পর দল পেলেন লিটন-রিশাদ

স্পোর্টস ডেস্ক

নাহিদের পর দল পেলেন লিটন-রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম দল পান নাহিদ রানা। তাকে দলে নেয় পেশোয়ার জালমি। এই পেসারের পর পিএসএলে দল পেয়েছেন লিটন দাস ও রিশাদ হোসেন।

লিটন খেলবেন করাচি কিংসের হয়ে। অন্যদিকে রিশাদকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। দুজনই সিলভার ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফটে উঠেন। লিটন দল পান দ্বিতীয় রাউন্ডে। অন্যদিকে তার এক রাউন্ড পর রিশাদকে নেয় পিএসএলের দুইবারের চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের ৩০ জনের বেশি ক্রিকেটারের নাম উঠে। এর মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের প্লাটিনাম ক্যাটাগারিতে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। যদিও প্রথম ডাকে অবিক্রিত থাকেন এ দুজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন