এসএ২০-এর ইস্টার্ন কেপে রিশাদ
নিজের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারে নতুন এক মাইলফলক গড়লেন রিশাদ হোসেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-তে দল পেয়েছেন বাংলাদেশের তারকা এই লেগ স্পিনার।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকে সুখবর পেলেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেনসের হয়ে খেলা বাংলাদেশের এই লেগ স্পিনারকে এবারের মৌসুমে দলের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে ক্রিকেট তাসমানিয়া। ক্রিকেট তাসমানিয়া আজ তাদের বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এ ঘোষণা দেয়।

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্য থেকে বিগব্যাশে প্রতিনিধিত্ব করে হোবার্ট হ্যারিকেন্স। এই দলের হয়ে সবশেষ বিগব্যাশে মাঠ মাতান বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। দারুণ ছন্দে থাকা এই স্পিনার ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছিলেন টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারি।

পিএসএলে রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও পেশোয়ার জালমির ম্যাচে ছিলেন চার বাংলাদেশি ক্রিকেটার। তবে চারজনের মধ্যে দুজনের সুযোগ মিলেছিল একাদশে। পেশোয়ার জালমির হয়ে তানজিদ তামিম ও নাহিদ রানা সুযোগ পাননি।