ভিসা জটিলতায় বিশ্বকাপ যাত্রা পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

ভিসা জটিলতায় বিশ্বকাপ যাত্রা পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকার

ভিসা জটিলতায় পড়েছে বিশ্বকাপগামী দক্ষিণ আফ্রিকা ফুটবল দল। অনির্দিষ্টকালের জন্য আটকে পড়েছে তারা। গতকাল রোববার মেক্সিকোর পাচুকায় বেস ক্যাম্পে যোগ দেওয়ার উদ্দেশে চার্টার্ড ফ্লাইটে উঠার কথা ছিল দেশটির ফুটবলারদের।

কিন্তু দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ফুটবলার ও স্টাফ এখনো ভিসা পাননি। এ কারণে ফ্লাইট পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশন (এসএবিসি) জানিয়েছে, তাদের পূর্বনির্ধারিত ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এই ধরনের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ দলটির প্রধান কোচ হুগো ব্রুস। এই ঘটনাকে ‘অত্যন্ত বিব্রতকর ও খেলোয়াড়দের প্রতি চরম অন্যায়’ বলে ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...