বিসিবিকে এনএসসির চিঠি

স্পোর্টস রিপোর্টার

বিসিবিকে এনএসসির চিঠি

১০ বছর আগে সরকার কর্তৃক ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু এখনো ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃতি পায়নি। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে।

এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদের আইন-২০১৮ অনুসারে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা একটি স্থানীয় সংস্থা হিসেবে অনুমোদনপ্রাপ্ত। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র অনুযায়ী ময়মনসিংহ আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি পায়নি।

বিজ্ঞাপন

তবে ময়মনসিংহের সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা যে দাবি করেছেন, সেটি নজরে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের দাবি খতিয়ে দেখা যায় কি না- এ ব্যাপারে বিসিবিকে অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে গত ২১ জানুয়ারি ময়মনসিংহে অন্যান্য বিভাগের মতো ময়মনসিংহ আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সেখানে সংগঠকেরা বলছেন, বিসিবি যে গঠনতন্ত্রের একটি নতুন খসড়া সংশোধনী করেছে, সেখানে ময়মনসিংহকে আলাদা বিভাগ হিসেবে একীভূত করা হয়নি। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগ হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন