এইচপি টিমের স্পিন বোলিং কোচ হলেন পাকিস্তানের আরশাদ

এইচপি টিমের স্পিন বোলিং কোচ হলেন পাকিস্তানের আরশাদ

নতুন স্পিন বোলিং কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) টিম। পাকিস্তানের সাবেক এ স্পিনার হিসেবে নিয়োগ পেয়েছেন আরশাদ খান। প্রাথমিকভাবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন পাঁচ মাসের জন্য। পরে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে তার সামনে। বিসিবি সূত্র নিশ্চিত করেছে খবরটি।

এইচপি দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ডেভিড হেম্প। পেস বোলিং কোচ হিসেবে রয়েছেন কলি মুর। এবার কোচিং প্যানেলে তাদের সঙ্গী হতে যাচ্ছেন আরশাদ। একজন বিদেশি ফিল্ডিং কোচ নিয়োগের ব্যাপারেও কাজ করছে বিসিবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন