ডিপিএল থেকে নাম সরিয়ে নিলেন সাকিব

ডিপিএল থেকে নাম সরিয়ে নিলেন সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু। আজ ডিপিএলের দল-বদলের দ্বিতীয় দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে তিনি এই কথা জানান।

গতকাল ডিপিএলের প্রথম দিনে দল-বদলে সাকিব আল হাসানকে দলে ভেড়ায় লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে একদিন পেরোনোর আগেই সিদ্ধান্তে এসেছে বদল। দুই পক্ষের সমঝোতায় ডিপিএল থেকে সরে যাচ্ছেন সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে দৈনিক আমার দেশকে দলটির কর্ণধার লুৎফর রহমান বাদল বলেন, ‘দুই পক্ষের সমঝোতায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

লিজেন্ডস অব রূপগঞ্জের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বশরীরে দল বদলে উপস্থিত না হওয়ায় পারিপার্শ্বিক সব বিষয় আমলে এনে লিজেন্ডস অব রূপগঞ্জ সিদ্ধান্ত নিচ্ছে যে, সাকিব আল হাসানের সঙ্গে ২০২৪-২৫ মৌসুমের দলবদলে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তা সাকিব আল হাসানের সঙ্গে পরামর্শ করে স্থগিত করা হলো। সার্বিক বিষয়ের জন্য লিজেন্ডস অব রূপগঞ্জ সবার কাছে দুঃখ প্রকাশ করছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন