দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে পান্ত- জয়সওয়াল

দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে পান্ত- জয়সওয়াল

ইসবাসন টেস্টে দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের দুই ক্রিকেটার ঋষভ পান্ত ও যশস্বী জয়সওয়াল। টেস্ট থেকে বিরাট কোহলি অবসর নিয়েছেন বেশি দিন হয়নি। এর মধ্যেই তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন রিশভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা পান্তের সামনে এখন কোহলিকে টপকে যাওয়ার সুযোগ।

ইংল্যান্ডের বিপক্ষে দুজনেরই টেস্টে সেঞ্চুরি পাঁচটি করে। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে পান্ত সেঞ্চুরি পেলেই কোহলিকে টপকে উঠে যাবেন শীর্ষে।

অন্যদিকে, এজবাস্টন টেস্টে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় তরুণ যশস্বী জয়সওয়াল। দ্রুততম সময়ে দুই হাজার রানের মাইলফলক ছোঁয়ার সুযোগ তার সামনে। এই রেকর্ডের বর্তমান মালিক কিংবদন্তি সুনীল গাভাস্কার।

সামনের দুই টেস্টের চার ইনিংসে মাত্র ৯৭ রান করলেই ৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গাভাস্কারকে ছাড়িয়ে যাবেন জয়সওয়াল। ১৯৭৬ সালে ২৩ ইনিংসে দ্রুততম দুই হাজার রান করেছিলেন গাভাস্কার। বর্তমানে ২০ টেস্টে জয়সওয়ালের রান ১৯০৩।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন