ব্র্যাডম্যান-ওয়ার্নদের পাশে ক্লার্ক

ব্র্যাডম্যান-ওয়ার্নদের পাশে ক্লার্ক

স্পোর্ট অস্ট্রেলিয়া ‘হল অব ফেম’-এ জায়গা পাওয়া ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান বেলিন্ডা ক্লার্ক এবার ‘লেজেন্ড’ মর্যাদায় উন্নীত হলেন। এখন পর্যন্ত ৫৩ জন ক্রীড়াবিদ এই স্বীকৃতি পেয়েছেন। তাদের মধ্যে মাত্র ষষ্ঠ ক্রিকেটার ক্লার্ক।

এই তালিকায় ক্রিকেট থেকে আরো আছেন স্যার ডন ব্র্যাডম্যান, কিথ মিলার, রিচি বেনো, ডেনিস লিলি ও শেন ওয়ার্ন। ক্যারিয়ারে ১১৮ ওয়ানডেতে ৪ হাজার ৮৪৪ ও ১৮ টেস্টে ৯১৯ রান ক্লার্কের।

বিজ্ঞাপন

মেয়েদের ক্রিকেটে ক্লার্ক সর্বকালের সেরা ব্যাটার ও অধিনায়কদের একজন। ১১৮ ওয়ানডে খেলে ৪৭.৪৯ গড়ে তার রান ৪ হাজার ৮৪৪, ১৮ টেস্টে রান ৪৫.৯৫ গড়ে ৯১৯। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৯৯১ থেকে ২০০৫ পর্যন্ত।

মাত্র ২৩ বছর বয়সে জাতীয় দলের নেতৃত্ব পান তিনি। তার অধিনায়কত্বে ১০১ ওয়ানডের ৮৩টিই জিতেছে অস্ট্রেলিয়া। দুইবার উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপ ট্রফি। ১৯৯৭ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে খেলেছিলেন ১৫৫ বলে ২২৯ রানের সেই বিখ্যাত ইনিংসটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন