ওয়ানডে সিরিজ বাতিল

কয়টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান?

কয়টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান?

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী মে মাসে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। যদিও দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় একদিনের সিরিজটি বাতিল করা হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের মাটিতে বসবে এশিয়া কাপ। টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এরপর আগামী বছর যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। আসন্ন টুর্নামেন্ট দুটির প্রস্তুতির অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিল করেছে পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরিবর্তে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। অর্থ্যাৎ সব মিলিয়ে পাকিস্তান সফরে সালমান আলি আগা, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমদের বিপক্ষে পাঁচটি কুড়ি ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া আগামী জুলাই মাসে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। সে সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা আসন্ন পাকিস্তান সফরে ওয়ানডে খেলার পরিবর্তে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য প্রস্তুতি শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন