চ্যাম্পিয়নস ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে হতাশ করল বাংলাদেশ। পাকিস্তান শাহিনসের কাছে ৭ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই হারতে হয়েছে বাংলাদেশকে।
দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে ৩৮. ২ ওভারে ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৫ রান। তানজিম হাসান সাকিব খেলেন ৩০ রানের ইনিংস। এছাড়া তাওহীদ হৃদয় ১৯ ও নাসুম আহমেদ করেন ১৫ রান। বাংলাদেশকে হাতের নাগালে বেঁধে রাখার কাজটা সামনে থেকে করেন উসামা। ৪৩ রানে ৪ ব্যাটারকে ফেরান শাহিনসের এই বোলার।
জবাবে মোহাম্মস হ্যারিসের ৭৬ ও আব্দুল সামাদের ৬৮ রানে ভর করে সহজ জয় পায় পাকিস্তান শাহীনস। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া কোনো দলের বিপক্ষে কোনো প্রস্তুতি ম্যাচ নয় বলে মনে হয়েছিল সহজ জয় পাবে বাংলাদেশ। তবে হ্যারিস-আমির জামালদের নিয়ে গড়া পাকিস্তান শাহীনস দল ছিল বড্ড শক্তিশালী। বল হাতে শুরুর দিকে অবশ্য দারুণ ছিল বাংলাদেশের বোলাররা। তাদের বোলিং তোপে ৬৯ রানে তিন উইকেট হারায় শাহীনস। তাসকিন-মোস্তাফিজরা ছিলেন না খুব একটা খরুচে। তাসকিন খরুচে না হলেও উইকেট নিতে ছিলেন ব্যর্থ। পাকিস্তান শাহীনসকে থামাতে এই ম্যাচে বাংলাদেশ ব্যবহার করে ৮ বোলাররা। তবে মেহেদি হাসান মিরাজ, তানজিম সাকিব ও নাহিদ রানারা ছাড়া বাকি পাঁচ বোলারের কেউ উইকেট নিতে পারেননি।
স্কোরকার্ড
বাংলাদেশের ইনিংস: ২০২/১০ (মিরাজ ৪৪, তানজিম সাকিব ৩০, উসামা ৪/৩০)
পাকিস্তান শাহীনসের ইনিংস: ২০৬/৩ (হ্যারিস ৭৬, সামাদ ৬৮, নাহিদ ১/১১)
ফল: পাকিস্তান শাহীনস ৭ উইকেটে জয়ী
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

