আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্রীড়া সংগঠক মোস্তাফা কামাল আর নেই

স্পোর্টস রিপোর্টার

ক্রীড়া সংগঠক মোস্তাফা কামাল আর নেই

বরেণ্য ক্রীড়া সংগঠক বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি, জাতীয় ভলিবল কোচ, ক্রীড়া লেখক মোস্তাফা কামাল আজ ভোর রাতে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন)।

মোস্তাফা কামাল দীর্ঘদিন কিডনিসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ রোববার ভোর রাতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, বহু আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন।

মোস্তাফা কামাল একাধারে ছিলেন জাতীয় ভলিবল কোচ, ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও ক্রীড়ালেখক।

বিএসপিএ মোস্তাফা কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তার আত্মার মাগফেরাত কামনা করেছে।

মোস্তফা কামালের নামাজে জানাজা আজ রোববার বাদ যোহর শান্তিনগর ইস্টার্ণ প্লাস শপিং মল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার মরদেহ দাফন করা হবে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে।

বিএসপিএ’র আজীবন সদস্য, ক্রীড়ালেখক, জাতীয় ভলিবল কোচ, ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মোস্তাফা কামালের দ্বিতীয় নামাজে জানাজা আজ রোববার দুপুর আড়াইটায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন