বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। চোটের কারণে নেইমারকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। এ নিয়ে প্রতিক্রিয়া না দেখালেও ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ স্টোরি দিয়েছেন।
স্টোরিতে জিমের ছবি দিয়ে ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং অবিচল অধ্যবসায় থেকে সাফল্য আসে। চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছাতে পারলেও বাধা খুঁজে বের করে অতিক্রমকারী প্রশংসনীয় কিছু অর্জন করবে।’
বিশ্বকাপ বাছাইয়ে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল। যার জন্য দল ঘোষণার সময় নেইমারের চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছিল গত সপ্তাহে। বাছাইপর্বে আমরা শেষ দুটি ম্যাচ খেলব এবং এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।'
'তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের প্রয়োজন, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে। বাছাইপর্বের ধাপটা আমরা ভালোভাবে শেষ করতে চাই।’ - আরও যোগ করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

