পা রেখেছিলেন জন্মভূমি বার্বাডোজে। দেশটির গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই বিপাকে পড়ে গেছেন নিকোলাস কার্টন। গত রোববার আটক হয়েছেন কানাডার জাতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক। নিকোলাস কার্টন এখন রয়েছেন পুলিশ হেফাজতে। এমন খবরই দিয়েছে জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’।
২৬ বছরের অলরাউন্ডার কার্টনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। বিমানবন্দরে জব্দ হয়েছে ২০ পাউন্ড (৯ কেজির অধিক) গাঁজা। সন্দেহ করা হচ্ছে, এই মাদক পাচারের সঙ্গে কার্টনের সংশ্লিষ্টতা রয়েছে। এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গত বছর যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা কার্টনকে আটক করা হয়েছে।
ক্যারিয়ারের খারাপ সময়ে ক্রিকেট কানাডা কার্টনকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, ‘ক্রিকেট কানাডা দলের সবাইকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। কারণ, তারা আমাদের গর্ব এবং পেশাদারত্বের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে চলেছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

