আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়

স্পোর্টস ডেস্ক

সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়

ঘরের মাঠে টানা তিন জয়ে উড়ন্ত সূচনা করলেও শেষ পর্যন্ত সুপার এইট পর্বেই থেমে গেল শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান। নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের পরাজয়ে টানা তৃতীয় হার মেনে প্রথম দল হিসেবে বিদায় নিল লঙ্কানরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকালের ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে স্বাগতিকরা অলআউট হয় ১০৭ রানে।

সুপার এইটের দ্বিতীয় গ্রুপে দুই ম্যাচেই হেরে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত। অন্যদিকে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকল নিউজিল্যান্ড। এর ফলে কঠিন হয়ে গেছে পাকিস্তানের পথও।

টস হেরে ব্যাট করতে নেমে ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস দ্রুত ফিরে গেলেও অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাকঙ্কির ৪৭ বলে ৮৪ রানের জুটিতে লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। স্যান্টনার ২৬ বলে ৪৭ ও ম্যাকঙ্কি করেন ২৩ বলে ৩১ রান।

শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন মাহিশ থিকশানা ও দুশমন্থ চামিরা।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই পাথুম নিসাঙ্কা ফিরে যান। এরপর ৮.২ ওভারে ৪ উইকেটে লঙ্কানদের রান দাঁড়ায় মাত্র ২৯।।পরবর্তীতে কামিন্দু মেন্ডিস (৩১) ও দুনিথ ওয়েলালাগে (২৯) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ব্যবধান এড়ানো যায়নি।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৮/৭ (স্যান্টনার ৪৭, রবীন্দ্র ৩২; তিকশানা ৩/৩০, চামিরা ৩/৩৮)। শ্রীলঙ্কা: ২০ ওভারে ১০৭/৮ (কামিন্দু ৩১, ভেল্লালাগে ২৯; রবীন্দ্র ৪/২৭, ফিলিপস ১/২১)। ফল: নিউজিল্যান্ড ৬১ রানে জয়ী। ম্যাচসেরা: রাচিন রবীন্দ্র

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...