কোপা দেল রের শেষ ষোলতে সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ আটের টিকিট কেটেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এর মাধ্যমে এর মাধ্যমে এক ম্যাচ পরই জয়ে ফিরল রিয়াল। স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে গত ১৩ জানুয়ারি রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্ধী বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।
সান্টিয়াগো বার্নাব্যুতে সেল্টার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল। প্রথম গোল পেতে ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। ৪৮ মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র।
৮৩ মিনিট ও যোগ করা সময়ে বাম্বা ও আলোনসো জালের দেখা পেলে ম্যাচে ফেরে সেল্টা। তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে তিন গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এর মধ্যে দুইবার স্কোরশিটে নাম লেখান এন্দ্রিক। বাকি গোলটি করেন ফেদে ভালভার্দে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

