৫১০ রানে পিছিয়ে ইংল্যান্ড

৫১০ রানে পিছিয়ে ইংল্যান্ড

শুবমান গিল দুর্দান্ত এক ব্যাটসম্যান। ভারতের অধিনায়কত্ব পাওয়ার পর যেন হয়ে উঠেছেন আরো মারকুটে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। এবার এজবাস্টনে দ্বিতীয় টেস্টেও হাসল তার ব্যাট। দ্যুতি ছড়ানো করেন অবশ্য প্রথম দিন থেকেই। আলো ঝলমলে ব্যাটিংয়ে জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়ে যান ওই দিনই।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনেও ঝলক দেখালেন গিল। প্রথম দিনের সেঞ্চুরিটাকে দ্বিতীয় দিনে রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। তাতে টেস্টে ইতিহাস গড়েন গিল। অধিনায়ক হিসেবে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই হাঁকালেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

গিল ৩৮৭ বলে ৩০ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২৬৯ রানের দুর্বার ইনিস খেলে ফেরেন সাজঘরে। তার দ্বিশতকের সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৫৮৭ রানের পাহাড় গড়েছে ভারত। রবীন্দ্র জাদেজা সাজঘরে ফেরার আগে দলীয় স্কোরে যোগ করেন ৮৯ রান। ষষ্ঠ উইকেটে শুবমান গিলের সঙ্গে গড়েন ২০৩ রানের দাপুটে এক পার্টনারশিপ। ৪২ রান করেন ওয়াশিংটন সুন্দর।

ইংল্যান্ডের মাটিতে দ্বিশতক হাঁকানো প্রথম ভারতীয় অধিনায়ক তিনি। ভারতের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ অধিনায়ক হলেন গিল। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৭৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। ইংলিশরা এখনো ৫১০ রানে পিছিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৫৮৭/১০, ১৫১ ওভার (জয়সওয়াল ৮৭, শুবমান ২৬৯, জাদেজা ৮৯; বশির ৩/১৬৭, ওকস ২/৮১ ও টাং ২/১১৯)।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৭৭/৩, ২০ ওভার (ব্রুক ৩০ ব্যাটিং, রুট ১৮ ব্যাটিং, ক্রলি ১৯; আকাশ ২/৩৬)।

*দ্বিতীয় দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন