দিনের শুরুতেই ৩ উইকেট হারাল জিম্বাবুয়ে

দিনের শুরুতেই ৩ উইকেট হারাল জিম্বাবুয়ে

প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১২৪ রানে পিছিয়ে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। বিনা উইকেটে ৬৭ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। গতকাল শেষ বিকেলে জিম্বাবুয়ের কোনো উইকেট তুলে নিতে না পারলেও বাংলাদেশি বোলারদের সে অপেক্ষা ফুরিয়েছে দ্বিতীয় দিনের সকালেই। দিনের শুরুতেই দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেটকে ফেরান নাহিদ রানা। এরপর নিক ওয়েলচকে ফেরান আরেক পেসার হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ২ রান যোগ হতেই রানার বলে মমিনুল হকের হাতে ধরা পড়েন কারান। ১৮ রান করেন তিনি। কারানের বিদায়ের পর ফিফটি তুলে নেন বেনেট। এরপর নিজের ইনিংসকে বেশিদূর টেনে নিতে পারেননি। ব্যক্তিগত ৫৭ রানে রানার বলে উইকেটের পেছনে জাকের আলির হাতে ক্যাচ দেন এই ওপেনার৷ তাতেই ৮৮ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না হতেই বিদায় নেন ওয়েলচ। ২ রান করা এই টপঅর্ডার ব্যাটারকে বোল্ড করেন হাসান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন