ইংল্যান্ডের ‘ভাইটালিটি ব্লাস্ট মেন’ ২০২৫ সালের আসরে দুর্দান্ত জয় পেয়েছে ল্যাঙ্কাশায়ার। ২০ ওভারের ম্যাচে নর্থাম্পটনশায়ারকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে নর্থাম্পটনশায়ার। সাকিব মাহমুদ হ্যাটট্রিকসহ নেন ৪৯ রানে ৪ উইকেট।
বিজ্ঞাপন
জবাবে ১৯.৩ ওভারেই ৫ উইকেটে ১৮১ রান তুলে জিতে যায় ল্যাঙ্কাশায়ার। তাদের হয়ে দুই ইংলিশ ফিল সল্ট (৮০) ও বাটলার (৫৪) ঝোড়ো ইনিংস খেলেন।
সংক্ষিপ্ত স্কোর
নর্থাম্পটনশায়ার: ২০ ওভারে ১৭৭/১০ (বোপারা ৩২, সাইফ ৩২; সাকিব ৪/৪৯)
ল্যাঙ্কাশায়ার: ১৯.৩ ওভারে ১৮১ (সল্ট ৮০, বাটলার ৫৪; স্ক্রিমশো ২/২৬)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

